বাংলাদেশে ৩০ লাখের বেশি ফোনে হুয়াওয়ে অ্যাপ

১ মার্চ, ২০২০ ১৬:০৯  
বাংলাদেশে ৩০ লাখের বেশি হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের ফোনে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি প্রি-ইনস্টল রয়েছে। এখানে অ্যাপ গ্যালারির সক্রিয় গ্রাহক রয়েছেন চার লাখেরও বেশি। রোববার (১ মার্চ) ঢাকায় হুয়াওয়ে মেট ৩০ প্রো এইএচএমএস ফ্লাগশিপ স্মার্টফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে কনজ্যুমান বিজনেস গ্রুপ, বাংলাদেশের জিটিএম ডিরেক্টর বিইয়ন্ড ঝেং, সেলস ডিরিক্টর সালাউদ্দিন সানজি, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং হুয়াওয়ে কনজ্যুমান বিজনেস গ্রুপ, বাংলাদেশের পাবলিক রিলেশন ম্যানেজার সুমন সাহা। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপগুলো হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারিতে যুক্ত করা হচ্ছে। ইতোমধ্যেই ইউটিলিটি, ব্যাংকিং, শিক্ষা, সংবাদ, ই-কমার্স ও বিনোদনের অ্যাাপ আপলোডের কাজ চলছে। শিগগিরি যুক্ত করা হবে শেয়ার, মোবাইল ব্যাংকিংসহ সরকারি-বেসরকারি অ্যাপও।